করোনায় আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল
মেডিভয়েস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে টুইট করে তিনি নিজেই এ খবর জানিয়েছেন।
টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। হালকা উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেকে আলাদা করুন এবং করোনা পরীক্ষা করান।’
ভারতের বিভন্ন রাজ্যে দ্রুতই বাড়ছে করোনা সংক্রমণ। আবার আক্রান্তদের বেশিরভাগই অমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।
ভারতের রাজধানী দিল্লিতে জিনোম সিকোয়েন্সিংয়ে শতাংশের নমুনায় ওমিক্রন পাওয়া গেছে। জানা গেছে, ৩০ ও ৩১ ডিসেম্বরের মধ্যে যতগুলো নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল তার মধ্যে ৮৪ শতাংশেই অমিক্রন পজিটিভ।
সোমবার (৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন সোমবার এক বুলেটিনে নতুন করে চার হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান। এতে দেখা গেছে, করোনা সংক্রমণের হার বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। বিধিনিষেধ অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। বিধিনিষেধ চলাকালে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পণ্যবাহী যান ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রম চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়
ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’